ইউনিয়ন পরিষদ পরিচিতি
ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন হল বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট। গ্রাম চৌকিদারি আইনের ১৮৭০ এর অধীনে ১৮৭০ সালে কিছু পল্লী সংস্থা গঠনের উদ্যোগ নেয়া হলে ইউনিয়নের সৃষ্টি হয়। এ আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলো গ্রাম নিয়ে একটি করে ইউনিয়ন গঠিত হয়।
ইউনিয়ন গঠনের বিস্তারিত দিকনির্দেশনা লিপিবদ্ধ রয়েছে বেঙ্গল চৌকিদারী ম্যানুয়েলের দ্বিতীয় ও তৃতীয় অণুচ্ছেদে। এই প্রক্রিয়ার বিকাশের মধ্য দিয়ে একটি স্থানীয় সরকার ইউনিটের ধারণার সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে এর ভূমিকা নিরাপত্তামূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলেও পরবর্তী কালে এটিই স্থানীয় সরকারের প্রাথমিক ইউনিটের ভিত্তিরূপে গড়ে উঠে।
বাংলাদেশে বর্তমানে ৪৫৫৪টি ইউনিয়ন আছে।
গঠন কাঠামো
প্রতিটি ইউনিয়নভূক্ত গ্রামগুলোকে জনসংখ্যার ভিত্তিতে ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয়। প্রতিটি ওয়ার্ড থেকে ১ জন করে সাধারণ সদস্য এবং প্রতি তিনটি ওয়ার্ড হতে ১ জন সংরক্ষিত (মহিলা) সদস্য নির্বাচিত হন। এছাড়াও পুরো ইউনিয়ন হতে একজন চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ফলে, ১ জন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। পরিষদের কার্যক্রমে সহায়তার জন্য একজন সচিব ও কয়েকজন আনসার সদস্য থাকেন।
১নং ঘিলাছড়ি ইউনিয়ন
১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ ৯ ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। ইউনিয়নের পূর্বাংশে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন, পশ্চিমে বাঙ্গালহালিয়া ইউনিয়ন, উত্তরে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এবং দক্ষিণে ২নং গাইন্দ্যা ইউনিয়ন, রাজস্থলী অবস্থিত।
এক নজরে ইউনিয়ন পরিষদ
| আয়তন | - |
|---|---|
| লোকসংখ্যা | - |
| ইউনিয়নের সংখ্যা | - |
| মৌজার সংখ্যা | - |
| গ্রামের সংখ্যা | - |
ইউনিয়ন পরিষদের ছবি